© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক

শেয়ার করুন:
শাহজালাল মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ০৪ মে, ২০২৬
হযরত শাহজালাল (রহ.) ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন।

এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি।

তিনি আরও বলেন, ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এ সময় সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

ওরসে আগতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। নগরবাসীর সহযোগিতায় একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, আগামী ০৭ মে থেকে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

টিএ/

মন্তব্য করুন