© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাম উপসর্গে রাজশাহী ও ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

শেয়ার করুন:
হাম উপসর্গে রাজশাহী ও ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ০৫ মে, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রাজশাহী ও ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন রোগী।

অপরদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। কিছু হাসপাতালে রোগীর অতিরিক্ত ভিড়ের কারণে ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় বারান্দাতেও চিকিৎসা দিতে হচ্ছে বলে জানা যায়।

এমন পরিস্থিতিতে চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

এমআর/এসএন 

মন্তব্য করুন