© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গে আরও মৃত্যু ২

শেয়ার করুন:
সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গে আরও মৃত্যু ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ০৭ মে, ২০২৬
দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে সিলেট ও ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন রোগী।

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু। এনিয়ে মৃত্যু দাঁড়ালো ২০ জন । 

এদিকে, কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। 

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । 

কেএন/এসএন

মন্তব্য করুন