© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: আমানউল্লাহ আমান

শেয়ার করুন:
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: আমানউল্লাহ আমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ পিএম | ০৭ মে, ২০২৬
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ ও তেঁতুলঝোড়া এলাকায় রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে দল ও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে।

তিনি বলেন, বৃষ্টিভেজা আবহাওয়ায় প্রধানমন্ত্রী তার সহধর্মিণীর মাথার ওপর নিজ হাতে ছাতা ধরে হাঁটার দৃশ্যটি মানবিকতা, দায়িত্ববোধ ও ভালোবাসার অনন্য উদাহরণ।

প্রধানমন্ত্রীর এই আচরণ শুধু পারিবারিক ভালোবাসার প্রকাশ নয়, বরং এটি দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। যেভাবে তিনি তার স্ত্রীর মাথার ওপর ছাতা ধরে রেখেছেন, ঠিক একইভাবে তিনি দেশের জনগণের মাথার ওপরও আস্থার ছাতা হয়ে আছেন।

আমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি ধীরে ধীরে পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

ঢাকা-২ আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসকে/টিকে 

মন্তব্য করুন