চট্টগ্রামের বায়েজিদে আধিপত্যের জেরে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১
ছবি: সংগৃহীত
০২:৩৩ এএম | ০৮ মে, ২০২৬
চট্টগ্রামের বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে একজন ্রপাণ হারিয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক শিশু।
বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে যাওয়ার পথে এক শিশুর চোখে গুলি লাগে। শিশুটির নাম রেশমি আক্তার। তার বয়স ১১ বছর। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় একজন প্রাণ হারান। তবে তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা গোলাগুলিতে জড়িত এবং ঘটনার কারণ বিষয়ে তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি।
টিজে/টিএ