মোংলায় পরিবেশ সংরক্ষণ ও মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন ও পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ০৮ মে, ২০২৬
পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান ও মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচি শুক্রবার (৮মে) বিকেলে মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষনের উদ্বোধন উপলক্ষে পরিবেশ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণকে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আমরা গর্বিত অভিভাবক। সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন আমাদেরকে কঠোর ভাবে দমন করতে হবে। সরকার ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসুচি হাতে নিয়েছে। আগামী ৫ বছরে সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃ খনন করা হবে। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে এই কর্মসুচির আওতায় দেশের ৬৪ জেলায় অবৈধ দখলমুক্ত করে খাল গুলো সংস্কার করা হবে। পরিবেশ সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি একথা বলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান ও মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন উপলক্ষে এ পরিবেশ সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল ৪ টায় পরিবেশ সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশ'র কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফ জামিল। পরিবেশ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ।
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদনের জন্য ৪জনকে "সবুজসাথী সম্মাননা-২০২৬" প্রদান করা হয়। যাদেরকে সবুজসাথী সম্মাননা প্রদান করা হয় তারা হলেন ম্যানগ্রোভ বৃক্ষ রোপণে নিরঞ্জন গুপ্ত ও বিনয় অধিকারী, ফলদ বৃক্ষ রোপণে তৃষ্ণা সরকার ও জনি হালদারকে।
টিকে/