© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন:
আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ এএম | ০৯ মে, ২০২৬
আকাশ মেঘলা থাকলেও গত দুদনি রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। আজ ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা ও এর আশপাশ এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।
 
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
 
ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৭৫ শতাংশ।
 
গত শুক্রবারের (৮ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন