ফ্যাসিবাদে সরাসরি যুক্ত নন এমন ব্যক্তিরা এনসিপির হয়ে নির্বাচন করতে পারবেন: সারজিস
ছবি: সংগৃহীত
০৪:৫৮ পিএম | ১০ মে, ২০২৬
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন ব্যক্তিরা যে দলেরই হোক, তারা চাইলে এনসিপির হয়ে নির্বাচন করতে পারবেন।
রোববার (১০ মে) এনসিপির অস্থায়ী কার্যালয় বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের স্থানীয় নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এনসিপি। এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। আজকে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি। এই তালিকায় জুলাই আন্দোলনের প্রতিনিধি, শ্রমিক ও নারী শক্তি থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। যোগ্যদের প্রার্থিতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ সময় সারজিস জানান, স্থানীয় নির্বাচনে জোট নয়, এককভাবে নির্বাচনে যাবে এনসিপি।
সংবাদ সম্মেলনে ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।
ইউটি/টিএ