মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪-এ ৪ পেলেন রাকসু ভিপি
ছবি: সংগৃহীত
০৬:২৯ পিএম | ১০ মে, ২০২৬
মাস্টার্সের শেষ সেমিস্টারে অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। তিনি সিজিপিএ ৪-এর মধ্যে ৪ অর্জন করেছেন।
এর আগের সেমিস্টারেও অসাধারণ ফল করে আলোচনায় এসেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জাহিদ।
স্নাতকোত্তরের তিন সেমিস্টারের তার ফলাফলে দেখা গেছে, প্রথমটায় ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন তিনি। এছাড়া অনার্সে তার ফলাফল ছিল সিজিপিএ ৩.৭৬।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার নিকট দোয়ার আর্জি করছি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রাকসু ভিপি বলেন, ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করা।
এমআই/টিএ