বেসরকারি বিনিয়োগ কমায় অর্থনীতিতে প্রভাব পড়েছে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:১০ এএম | ১২ মে, ২০২৬
বেসরকারি বিনিয়োগ কিছুটা কমেছে, এর প্রভাব পড়েছে অর্থনীতিতে। তবে সরকার বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, আগামী দু'বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ চলছে। বাজেটে, স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাঙ্ক্ষিত মাত্রায় বরাদ্দ বাড়ানো সম্ভব না হলেও অন্য সময়ের তুলনায় এই খাত অগ্রাধিকার পাবে।
তিনি বলেছেন, করনীতি নির্ধারণে সমাজের সব স্তরকে বিবেচনায় নিতে হবে। একই করদাতাদের ওপর বারবার করের চাপ বাড়ানোর প্রবণতা থেকে সরে আসতে চায় সরকার।
এসকে/টিএ