© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী

শেয়ার করুন:
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ এএম | ১২ মে, ২০২৬
পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত।
 
আর্থিক খাতকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন।

কেএন/এসএন

মন্তব্য করুন