© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ব্যক্তিগত সচিবের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ব্যক্তিগত সচিবের মৃত্যু
own-reporter
১২:৪৬ পিএম | ১১ জুলাই, ২০২০

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব) খালেদ আখতার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। শনিবার ভোর ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন খালেদ আখতার। শনিবার সকালে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ বিদায় নিয়েছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন