© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা মুখ্যমন্ত্রী হতেই কঠোর পদক্ষেপ নিলেন বিজয়পুত্র!

শেয়ার করুন:
বাবা মুখ্যমন্ত্রী হতেই কঠোর পদক্ষেপ নিলেন বিজয়পুত্র!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ১২ মে, ২০২৬
রবিবার (১১ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। শপথ গ্রহণের যেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়ের মা-বাবা থেকে শুরু করে আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণান।

এদিন দর্শকাসনের একেবারে প্রথম সারিতে বসেন তৃষা। বিজয়ের শপথবাক্য পাঠের সময়ে চোখ ছল ছল করে ওঠে তৃষার। যদিও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথম দিন বিজয়ের। এর মাঝেই নতুন বিপত্তি। অভিনেতার ছেলে জেসন বাবার বিরুদ্ধে নিলেন এক পদক্ষেপ।

এক দিকে ধীরে ধীরে জোরালো হচ্ছে তৃষার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন। ঠিক সেই সময়েই পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে অভিনেতার। বিজয় মনোয়ন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।

১৯৯৯ সালের ২৫ আগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয়-সঙ্গীতা। ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ২০২৩ সালে সম্পর্ক যেন আরও খারাপ হয়। এখন বিবাহবিচ্ছেদের অপেক্ষায় একদা আলোচিত এই তারকাদম্পতি। এরই মাঝে নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তার পুত্র। বাবাকে সমাজমাধ্যম থেকে ‘আনফলো’ও করেন। এবার আরও এক ধাপ এগোলেন তিনি।

এতদিন থালাপতির পুত্র নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। কিন্তু রবিবারের পর জেসন নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে করলেন ‘এস’। এটা তার মায়ের নামের আদ্যক্ষর। জেসন যে এই অবস্থায় পুরোপুরিভাবে নিজের মায়ের পাশে রয়েছেন, সেই ইঙ্গিতই দিলেন।

এমআই/এসএন  

মন্তব্য করুন