নিলামে আরও ২০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত
০৬:৫৬ পিএম | ১২ মে, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
টিজে/টিএ