© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৪৮

শেয়ার করুন:
ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৪৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ এএম | ১৩ মে, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২ মে) এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারেরা হলেন–সুমি (৩৭), রাজু (৩০), মো. ফয়সাল মিয়া (২০), রাজিব আহম্মেদ (২৮), রাকিব ইসলাম হাওলাদার ওরফে ইমরান (৩২), মো. জুয়েল রানা (২৮), মো. শাকিল (২৬), মো. সাইফুল ইসলাম (২৬), ফরিদ উদ্দিন (৩৫), মো. মাহবুব মিয়া (৬০), মো. জাহিদ (১৮), মুন্না (১৮), মো. সিয়াম (১৮), আহম্মেদ সাব্বির (১৮), মো. নাইম (১৯), মো. আসিফ (২৪), মো. আল-আমীন (৩৫), মো. সাব্বির হোসেন (২৭), মাহমুদ হাসান শান্ত (২৬), মো. আলমগীর হোসেন কালু (৩৫), মো. নূর হাসান (২৫), মো. তারেক রহমান (২৫), জাহিদ হোসেন (২৮), কালু, রবি দাশ ওরফে বাবু দাশ (২০), মো. পলাশ (৩০), মো. মমিন (৩৯), মো. আল আমিন (২৬), মো. শামীম (২৭), মো. বাধন (২০), মো. শাকিল (২০), মো. রনি (২০), মো. সানি এলেক্স বেনসন সানি (১৮), ইমন (২৬), মো. শাহিন (৩৬), মো. মিজান (২২), মো. স্বাধীন মিয়া (২৮), মো. চাঁন মিয়া (৪৫), মো. তুহিন (১৯), মো. সোহেল মিয়া (২৩), মো. কাউসার (২২), মো. আসলাম (৪০), মিঠু ব্যাপারী (২৬), মনির হিজলা ওরফে মনির (৩০), পারভেজ মুন্সী (২৪), মো. মানিক (৩২) ও ইকরাম হোসেন (২১) ও মোহাম্মদ আলী। তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় আটজন, শেরেবাংলা নগর থানায় আটজন, মোহাম্মদপুর থানায় ১০ জন, আদাবর থানায় আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটজন ও হাতিরঝিল থানায় ছয়জন রয়েছেন।

গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেএন/এসএন

মন্তব্য করুন