ইতালিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর পরিদর্শন করলেন বাংলাদেশ রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
১১:৫৪ এএম | ১৩ মে, ২০২৬
সম্প্রতি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ইতালিয়ান কোস্ট গার্ড সদর দপ্তর পরিদর্শন করেন এবং ইতালিয়ান কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্ডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইতালিয়ান কোস্ট গার্ড ভূমধ্যসাগরে অভিবাসীদের অনুসন্ধান ও উদ্ধার (এসআরএ) কার্যক্রম সম্পর্কে একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করে।
ইতালিয়ান কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ দূতাবাস রোম এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
আরআই/ এসএন