© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চামচের জাদুতেই বাড়বে ত্বকের তারুণ্য, জেনে নিন গোপন কৌশল

শেয়ার করুন:
চামচের জাদুতেই বাড়বে ত্বকের তারুণ্য, জেনে নিন গোপন কৌশল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ পিএম | ১৩ মে, ২০২৬
আয়নার সামনে দাঁড়াতেই অবাক! নিজেকে অচেনা লাগছে? চোখ-মুখ ফোলা। ত্বকের টানটান ভাবটাও উধাও হয়ে গেছে। মনে দুশ্চিন্তা জাগছে? জাগাটাই স্বাভাবিক। কারণ আমাদের জীবনযাত্রায় সামান্য এদিক-ওদিক হলেই শরীর জানান দেয়। কসমেটিক ডার্মাটোলজিস্টদের মতে, ওয়াটার রিটেনশনের কারণেই মুখ এমন ফুলে ওঠে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ হাতের কাছে থাকা স্টিলের চামচ দিয়েই এ সমস্যার সমাধান সম্ভব।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত লবণ খাওয়া, শরীরে পানির অভাব কিংবা পর্যাপ্ত ঘুমের অভাব- এ তিনটিই হলো মুখ ফোলার প্রধান কারণ। বিশেষ করে রাতে ভারি খাবার, প্রক্রিয়াজাত খাদ্য কিংবা মদপানের অভ্যাস থাকলে পরের দিন সকালে তার প্রভাব পড়ে ত্বকে। যদি দেখেন সারা দিনের কাজের মাঝে ধীরে ধীরে ফোলা ভাব কমে আসছে, তবে বুঝে নিতে হবে— এটি সাময়িক সমস্যা। আর এই ফোলা ভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা অ্যালার্জির লক্ষণও হতে পারে।

আর সবকিচুর মাঝে নিজেকে নিয়মের মধ্যে রাখতে হবে। কারণ রাতে দেরিতে খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। এর পাশাপাশি স্ক্রিন টাইম কমানো এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আর যদি দেখেন মুখের ফোলা ভাবের সঙ্গে লালচে ছোপ, চুলকানি কিংবা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি করবেন না। এটি তীব্র অ্যালার্জির লক্ষণ হতে পারে। এমন অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণ নিয়ম মেনে চললে আর ঘরোয়া টোটকা ব্যবহার করলে আপনার ত্বক থাকবে সতেজ ও সুন্দর। কোনো বাড়তি খরচ ছাড়াই ফিরবে আত্মবিশ্বাস।
চলুন জেনে নেওয়া যাক, হঠাৎ ফোলাভাব দূর করতে যে পদ্ধতি অবলম্বন করা উচিত- 

ঠান্ডা চামচ

দুটি স্টিলের চামুচ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার সেই ঠান্ডা চামুচ চোখের নিচে ও গালে আলত করে চেপে ধরুন। নিমেষেই ফোলা ভাব কমবে।

বরফ পানি

ঘুম থেকে উঠে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। আপনি চাইলে আইসপ্যাক বা কোল্ড কম্প্রেসও ব্যবহার করতে পারেন।

ম্যাসাজ

আঙুলের ডগা দিয়ে খুব হালকাভাবে মুখে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং জমে থাকা তরল সরে যায়।

পর্যাপ্ত পানি

শরীর হাইড্রেটেড থাকলে পানি জমার প্রবণতা কমে। তাই সারা দিন নিয়ম করে পানি পান করুন।

এসএ/এসএন

মন্তব্য করুন