© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর ৩ মূল মন্ত্রে এগিয়ে যাচ্ছে শিক্ষা খাত: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ৩ মূল মন্ত্রে এগিয়ে যাচ্ছে শিক্ষা খাত: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ১৩ মে, ২০২৬
শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা- প্রধানমন্ত্রীর এই তিন মূল মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা খাত। বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।  তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্বারোপ করেন তিনি। কেবল তাত্ত্বিক শিক্ষা নয়, উৎপাদনশীল মানবসম্পদ তৈরিই এখন সরকারের মূল লক্ষ্য।’ 

মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ‘এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে তার পরিকল্পনা করেছে সরকার। এ নিয়ে আজই বৈঠক হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত আসবে।’

বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হলো ৬০০ কিলোওয়াট পিক সম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠাঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  সেখানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষামন্ত্রী।

আরআই/এসএন

মন্তব্য করুন