© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩২ পিএম | ১৩ মে, ২০২৬

বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।


বুধবার (১৩ মে ) বিকেল ৩টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই দুপুরের দিকে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বিকেল ৩টার দিকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দৌলতদিয়া প্রান্তে মোট ৩টি ফেরী নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, হঠাৎ নদীত ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

টিকে/

মন্তব্য করুন