ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির খরচ ৫ লাখ টাকা
ছবি: সংগৃহীত
০৭:১৬ পিএম | ১৩ মে, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি। জি এম কাদেরের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দল নির্বাচনে তাদের খরচের হিসাব বুধবার (১৩ মে) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে জমা দিয়েছে।
ইসিতে জমা দেওয়া জাতীয় পার্টি নির্বাচনী ব্যয়ের বিবরণী অনুযায়ী, দলটি নির্বাচনে দলীয় প্রচারণা বাবদ খরচ করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। আর কর্মীর খরচ বাবদ ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা।
সাধারণত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থীদের অনুদান দিয়ে থাকে। তবে জাতীয় পার্টি এ খাতে কোনো ব্যয় দেখায়নি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬ আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে ৩ কোটি টাকা ব্যয় করতে পারে। এর বাইরে প্রার্থীরা আসনের ভোটারসংখ্যা অনুযায়ী আলাদা ব্যয় করতে পারেন।
এদিকে, গতকাল মঙ্গলবার জামায়াত তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে, তারা সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখিয়েছে।
এসকে/টিকে