© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ১৩ মে, ২০২৬

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আইইউটি বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

এসকে/টিকে

মন্তব্য করুন