© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষার দিকে নজর দেয়ার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

শেয়ার করুন:
শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষার দিকে নজর দেয়ার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১০ পিএম | ১৪ মে, ২০২৬
বাংলা, ইংরেজি কিংবা মাদ্রাসা যে মাধ্যমই হোক না কেনো শিক্ষার্থীরা যেন সময়োপযোগী শিক্ষা পায় সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন সংস্থা আয়োজিত ‘পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা ও আগামীর ভাবনা’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মুখস্ত বা পুঁথিগত বিদ্যা নয় বরং ব্যবহারিক শিক্ষাকে অনুপ্রাণিত করতে উন্নয়ন সংস্থাগুলোকে সময়োপযোগী প্রকল্প নেয়ার পরমর্শ দেন প্রতিমন্ত্রী। একই সাথে ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা করতে বলেন তিনি। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে লক্ষ্যমাত্রা অর্জনে দিনরাত কাজ করে যাচ্ছে জানিয়ে এ বিষয় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘প্রাইমারি স্কুলে শিক্ষার্থী কম আছে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্ডারগার্টেন, ইংলিশ/বাংলা মিডিয়াম, মাদ্রাসায় চলে যাচ্ছে। যাক, তবে এই কিন্ডারগার্টেনে গিয়ে যেনো সঠিক শিক্ষা পায় মাদ্রাসায় গিয়ে যেনো সঠিক শিক্ষা পায়। সেটাও আমরা দেখবো। আমরা ইতোমধ্যে ইংলিশ/বাংলা মিডিয়াম, কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলোর অ্যাসোসিয়েশনের সঙ্গে বসা শুরু করেছি। দুই বছরের মধ্যে প্রাইমারি সিস্টেমকে অ্যালাইনমেন্টে আনতে চাই। ‍শুধু সরকারি না যেকোন প্রাইমারি স্কুল আমরা অ্যালাইনমেন্টে আনব। এটা আমরা করবো।’

শিক্ষাপ্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেস্ট স্কুল তৈরি করতে চাই। পাবলিক যখন মনে করবে আমাদেরটা বেস্ট স্কুল, তখন আমাদের স্কুলে আসবে। কিন্তু যেই স্কুলেই যাক শিক্ষাটা যেনো সঠিকভাবে পায়। এটা নিশ্চিত করা আমাদের কাজ। শিক্ষকদের আমরা কিভাবে মোটিভেট করতে পারি সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। সাড়ে তিন লাখের বেশি শিক্ষক। এর মধ্যে ট্রেনিং দিয়ে শিক্ষকদের ক্লাসে পাঠাতে পারি না। শিক্ষকদের ট্রেনিং দিয়ে ক্লাসে পাঠাতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কাছ থেকে শুনে তারপর নতুন সিস্টেম যেটা সবার জন্য কার্যকরী হবে সেটা গ্রহন করা হবে।’ 

কেএন/এসএন

মন্তব্য করুন