যেকোনো সময়ের চেয়ে ভালো হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ১৪ মে, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সূচনা বক্তব্যে সফররত ট্রাম্প এ কথা বলেন।
চীনের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের। আপনার বন্ধু হতে পারা সম্মানের, এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হতে যাচ্ছে।
শি জিনপিং-কে ‘মহান নেতা’ এবং তার সঙ্গে চমৎকার সম্পর্কের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ পেতে যাচ্ছি। চীনের প্রতি এবং আপনি যে কাজ করেছেন তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।
আপনি একজন মহান নেতা।
বৈঠকের সূচনা বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দুই দেশের সম্পর্ক নিয়ে বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয় এবং দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক বিশ্বের জন্য একটি আশীর্বাদ।
সূত্র: আল-জাজিরা
এসকে/টিকে