হাম আক্রান্তদের চিকিৎসা সহযোগিতায় হেল্পলাইন চালু এনসিপির
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ১৪ মে, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) ‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (01710498909) ও ডা. মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650)।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) ও ডা. মাজহারুল ইসলাম (01540752487)।
এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744), ডা. তাওফিক ইমনের (01310938573) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (01770591529) ও ডা. উসামা (01826711924) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে (মিরপুর-২) ডা. আশিকুর রহমান শুভর (01676565118) সঙ্গে ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এনএইচএ’র আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এনএলএ’র দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়।
টিকে/