© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিম থেকে একটা বাতাস আসছে, কিসের ইঙ্গিত দিলেন ফজলুর রহমান

শেয়ার করুন:
পশ্চিম থেকে একটা বাতাস আসছে, কিসের ইঙ্গিত দিলেন ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ১৫ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভার নির্বাচন হয়। গত ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় হিন্দুত্ববাদী বিজেপি সেখানে প্রথমবারের মতো সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়। পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীরা। তাদের শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

দেশটির পশ্চিমবঙ্গ ও অন্য প্রদেশে হিন্দুত্ববাদীরা মাথাচারা দিয়ে উঠছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।তিনি বলেন, পশ্চিম থেকে কিন্তু একটা বাতাস আসতেছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

‘আপনি বাতাস সম্পর্কে কি বুঝাতে চেয়েছেন’ উপস্থাপকের প্রশ্নের উত্তরে ফজলুর রহমান বলেন, মমতা ব্যানার্জীর তো ১৫ বছর। একদম অপ্রতিহতভাবে পশ্চিম বাংলার শাসন ক্ষমতায় ছিলেন। তার একটা নীতি ছিল একটা আদর্শ ছিল। এখন যারা আসতে তারা কিন্তু কেন্দ্রের প্রতিনিধি। মমতার কিন্তু কোনো কেন্দ্র ছিল না। ইন্ডিভিজুয়াল- দুর্বলতাটা তার এখানেই। এখন দেখেন কালকে থেকেই আর্মি নামতে হইছে রাস্তায়- খুনাখুনি। তিনজন মারা গেছে।

এই নেতা বলেন, এই যে অবস্থা চলছে- এটা তো গ্লোবাল পলিটিক্স। পশ্চিম বাংলায় যেটা হইছে আমার এখানে এফেক্ট পড়বে না এখানে- আমি বলছি সেইটা? তিনি বলেন, খুব সাবধান! খুব কন্ট্রাডিকশন করে পলিটিক্স কিন্তু করা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, আজকে আমি আপনাকে বলি; শেখ হাসিনাসহ যারা কুকর্ম করেছে- আমি অমানুষ-পশু বলে এদের যে কত বকাবকি করেছি। কী শাস্তি ফেসিস্টদের হওয়া উচিত- আজকে যদিও বলছি মুক্তিযোদ্ধাদের ছেড়ে দেন-জামিন দেন অন্তত।

তিনি বলেন, সেই ১৫ বছর যারা এ অত্যাচার করছেন- আনিসুল হককে বারবার বলছি; এই আনিসুল হক- তুমি কিন্তু সিরাজুল হকের ছেলে। তোমার সিরাজুল হক বাবা কিন্তু এ দেশের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বন্ধু ছিল। সাবধান আনিসুল হক- তুমি কিন্তু পলিটিক্স করো নাই। এই ওবায়দুল কাদের- আমি কিন্তু বারবার বলছি। আমার কথাগুলো ঠিক হইছে না বেঠিক হইছে- এখন দেখেন। আনিসুল হকের জন্য কে কান্দে এখন। এখন তো নেংটা অবস্থায় ধরা পড়ছে সদরঘাটে বইসা।

এই নেতা বলেন, যারাই কঠিন কঠিন কথা বলত- মনে করত এই পৃথিবীতে আমার দিন আর যাবে না। সূর্য আর ডুববে না- তারা জানত না সূর্য কিন্তু ডুববে। আবার যারা সূর্য ডুবার পরে ক্ষমতায় আসবে তাদেরও মনে করা উচিত যে সূর্য কিন্তু আবার পূর্ব দিকে উঠবে। আমি কিন্তু আপনাকে বলি আমার বয়স ৭৮ বছর। এই সরকার যদি পাঁচ বছর থাকে তাইলে কত হবে বয়স- ৮৩। ৮৩ পরে আমি আর পলিটিক্স করব না। আল্লাহবিল্লাহ করব। আমি ওই সময় আর জেল খাটতে চাই না। কেন জেল খাটব আমি? আমার নাইনাতি, আমার নাতির ছেলে-পেলে থাকবে; আমি তাদের বাড়িতে রেখে জেলে থাকব। আমি এ কালচার-পলিটিক্যাল কালচার বাংলাদেশে চাই না।

এমআই/টিকে

মন্তব্য করুন