© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না: সাইফুল হক

শেয়ার করুন:
বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না: সাইফুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ১৫ মে, ২০২৬
বিগত সরকারের মতো বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, রাষ্ট্র যদি প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চায়, তবে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া অপরিহার্য।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীতে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক অভিযোগ করে বলেন, অতীতে সরকারের ইচ্ছা ছাড়া উচ্চ আদালত কোনো রায় দিতেন না। বর্তমানেও দেখা যাচ্ছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা ক্ষমতার জোরে বেরিয়ে যাচ্ছে; টাকা এবং ক্ষমতার কারণে সরকারও তাদের পাশে থাকছে। অথচ কারাগারে যারা আসামি হিসেবে বন্দি আছেন, তাদের বড় অংশই নিম্নবর্গের মানুষ। বছরের পর বছর ধরে তারা বিনা বিচারে ধুঁকছেন।

নাগরিকদের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেশের সব দলের ঐকমত্যের ভিত্তিতে বিচার বিভাগ কীভাবে কাজ করবে, তা ‘জুলাই সনদে’ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারকে সেই জুলাই সনদের আলোকে বিচার বিভাগ পরিচালনা করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন অঞ্চলের আইনজীবী ও গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন