© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপিতে বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক-সমন্বয়ক ও মুখপাত্রের পদ

শেয়ার করুন:
এনসিপিতে বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক-সমন্বয়ক ও মুখপাত্রের পদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ১৫ মে, ২০২৬
অভ্যুত্থানের পর নতুন ধারার রাজনৈতিক অঙ্গীকার নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত তরুণদের রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। নাহিদ ইসলামকে আহবায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে গঠিত এনসিপি পরিচালিত হচ্ছে, দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর চেয়ে ভিন্ন কাঠামোতে। যেখানে রয়েছে, উত্তর ও দক্ষিণ অঞ্চলের দুই মুখ্য সংগঠকের মতো গুরুত্বপূর্ণ পদ।

তবে, সাংগঠনিক নানা জটিলতায় দলের কেন্দ্রীয় কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। যেখানে থাকছে না, মুখ্য সংগঠক, মুখপাত্র ও মুখ্য সমন্বয়কের পদ।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘এখন যে পলিটিক্যাল কাউন্সিল আছে, তারা কিছু কিছু এক্সিকিউটিভ দায়িত্ব পালন করেন। ওই ফরম্যাটে থেকে প্যানেলগুলোকে একটা লিনিয়ার করা যায় কি-না। আহ্বায়ক ও সদস্য সচিব প্যানেল, আর হচ্ছে সংগঠক। এই ফরম্যাটে আনা যায় কি-না। এখন তো আমাদের চার-পাঁচ ধরনের প্যানেল।’

এনসিপির উত্তরাঞ্চলেরমুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘এই যে ধরেন মুখ্য সংগঠক ও মুখ্য সমন্বয়ক এই পদগুলো কিন্তু গতানুগতিক ট্রেডিশনাল ফরমেট ছিল না। এটার কারণে যেটা হয়, আমাদের এখানে একটু ব্লু কার্ড জটিলতা তৈরি হচ্ছে আমলাতান্ত্রিক পাশাপাশি ফাংশনের জায়গাটা কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে সংগঠনের জন্য বেস্ট আউটপুটের জন্য আমরা এই রি-স্ট্রাকচার করার চিন্তা করছি।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন স্তরে পরিচালিত হবে, দল। যার সর্বোচ্চ হলো, পলিটিক্যাল কাউন্সিল। তারপরের দুটি ধারাক্রম, নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি। এছাড়া, বর্তমান আহবায়ক কমিটির মেয়াদও বাড়ছে।

সারজিস আলম বলেন, ‘রি-স্ট্রাকচার করে আমরা দায়িত্ব বণ্টন করতে আরো সুশৃঙ্খলভাবে করা প্রয়োজন এবং প্রত্যেকের আলাদা আলাদা জব ডেসক্রিপশন থাকবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। এটা আমাদের আগের মতো তিনটা ফ্রম থাকবে। একটি পলিটিক্যাল কাউন্সিল- যেটা নীতি নির্ধারণী ফোরাম এবং এক্সকিউটিভ একটা কাউন্সিল থাকবে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনাগুলো হবে। আরেকটা জেনারেল ফোরাম কেন্দ্রীয় কমিটি থাকবে।

আমাদের যারা ছিল কেন্দ্রীয় কমিটিতে থাকবে। তবে দায়িত্বের পুনর্বণ্টন হতে পারে। এবং এই যে পদগুলো ছিল পূর্বে, এই পদগুলোতে একটি পরিবর্তন আসতে পারে।’

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের কিছুদিন এখানে ফোকাস দিতে হবে। রাজনীতিতে একটা ফোকাস তৈরি করতে হবে। আমরা মনে করি, ওটা হয়েছে। এখন আমাদের যেটা দরকার সংগঠনকে আরও গতিশীল করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া। এজন্য আমাদের মনে হয়েছে ওই প্রক্রিয়াটা সহজ।’

এনসিপি নেতারা জানান, আগামী ফেব্রুয়ারির আগেই দলের কাউন্সিল হবে। সেখানে নির্ধারিত হবে, দলের চেয়ারম্যান।

টিকে/

মন্তব্য করুন