© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপি প্রতিনিধিদলকে দেখে উচ্ছ্বসিত ভলকার তুর্ক

শেয়ার করুন:
এনসিপি প্রতিনিধিদলকে দেখে উচ্ছ্বসিত ভলকার তুর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ এএম | ১৬ মে, ২০২৬
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের আনুষ্ঠানিক সেশন শুরু হয়েছিল বুধবার থেকেই।

ফোরামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠান শেষে এনসিপি প্রতিনিধিদলকে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশও সফর করেছিলেন ভলকার তুর্ক।

কেএন/এসএন

মন্তব্য করুন