© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীর স্বপ্নজয়, ডাক পেলেন গুগলে

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীর স্বপ্নজয়, ডাক পেলেন গুগলে
own-reporter
০১:৪৭ এএম | ১৪ জুলাই, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ২১তম ব্যাচের ছাত্রী নাহিয়ান আশরাফ রাঈদা এবার শীর্ষ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগলে ডাক পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ২১তম ব্যাচের ছাত্রী নাহিয়ান আশরাফ রাঈদা এবার শীর্ষ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগলে ডাক পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তার স্বপ্নগুলো পাখা মেলে ধরতে থাকে। তিনি স্বপ্ন দেখতেন বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ হবেন। তার সেই স্বপ্ন এবার সফল হয়েছে।

রাঈদা গত বছরের জুলাইয়ে সিংগাপুরে ইন্টারভিউ দেন। এই বছরের জানুয়ারিতে গুগলের তাইওয়ানের তাইপেই অফিসে যোগ দেয়ার কথা ছিল তার। তবে করোনার কারণে কবে যোগ দিবেন সেই ব্যাপারে এখনো গুগল থেকে জানানো হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যোগ দেবার আশা করছেন তিনি। নাহিয়ান আশরাফ রাঈদা হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন।

জানা গেছে, বেশ কয়েকটি ধাপে গুগলের রিক্রটিং প্রসেস অনুষ্ঠিত হয়। প্রথমে ফোনকলের মাধ্যমে প্রার্থীর সাথে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়া আলোচনা করে গুগল। এরপর গুগলের কোন ইঞ্জিনিয়ার ভিডিও কলে ৪৫ মিনিটের একটি ইন্টারভিউ নেন। এই ধাপ পেরোলে গুগলের কোন এক অফিসে গিয়ে অনসাইট ইন্টারভিউ দিতে হয়। অনসাইটে ৩-৫ টি ৪৫ মিনিটের ইন্টারভিউ হয়। সদ্য গ্রাজুয়েট হলে সবগুলোই প্রবলেম সল্ভিং ইন্টারভিউ নেয়া হয়। অন্যথায়, একটি সিস্টেম ডিজাইন ইন্টারভিউ নেয়া হয়। সবগুলো ধাপে সফল হলে গুগলের কোন টিমের সাথে কাজ করতে ইচ্ছুক সেই ব্যাপারে জেনে গুগলের সংশ্লিষ্ঠ টিম মনোনীত প্রার্থীর সাথে যোগাযোগ করে। এর পরই চলে চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন