© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাদের প্রতি আমাদের সামান্যতম সহানুভূতি নেই, আ. লীগকে ইঙ্গিত করে ছাত্রদল সভাপতি

শেয়ার করুন:
তাদের প্রতি আমাদের সামান্যতম সহানুভূতি নেই, আ. লীগকে ইঙ্গিত করে ছাত্রদল সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ১৬ মে, ২০২৬
গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করেও যাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি ছাত্রদলের সামান্যতম সহানুভূতি নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (১৬ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে ছাত্রদল সভাপতি লিখেছেন, ‘গণহত্যাকারী খুনি হাসিনার অবৈধ শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থপাচার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়াসহ সর্বশেষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করাসহ ক্ষমার অযোগ্য অসংখ্য অপরাধ করেও যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি আমাদেরও সামান্যতম সহানুভূতি নেই।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘যে অমানুষগুলো এখনও নগণ্য সংখ্যায় শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিচ্ছে, জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ ছাড় দেয়ার সুযোগ নেই। যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থিরা সদা জাগ্রত থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।’


ইউটি/টিএ



মন্তব্য করুন