© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

শেয়ার করুন:
রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ১৬ মে, ২০২৬
চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলিতে ইশরাক তার নির্বাচনি আসনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই অভ্যর্থনা জানান। এ সময় প্রতিমন্ত্রী ইশরাককে তৎপর হয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে দিতে দেখা যায়।

পথিমধ্যে কুমিল্লায় বরুড়া উপজেলায় একটি পথসভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল পুনঃখনন উদ্বোধন ও সমাবেশে অংশ নেন তিনি।


ইউটি/টিএ

মন্তব্য করুন