জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত
০৮:৩৭ পিএম | ১৬ মে, ২০২৬
জুলাই ফাউন্ডেশন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এটি একটি এনজিও হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। সরকারের অধীনস্থ অধিদফতরের সঙ্গে এর কার্যক্রম সমন্বয় করা প্রয়োজন কি না, সেই বিষয়ে নীতিগত আলোচনা চলছে। ফাউন্ডেশনের ডাটাবেজ ও অভিজ্ঞতা রাষ্ট্রীয় কাজে অন্তর্ভুক্ত করা গেলে শহীদ ও আহতদের পুনর্বাসনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন,
ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসন রোধ, অতীতের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে জাতীয়ভাবে স্পষ্ট অবস্থান প্রয়োজন।
তিনি পুনরায় জানান, জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না। একইসঙ্গে রাজনৈতিক সমঝোতার জন্য একটি রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সভায় তিনি সংশ্লিষ্ট সবাইকে সরকারের সঙ্গে সমন্বয় করে আহত ও শহীদদের পুনর্বাসন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
এ সময় আর উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, অ্যাডভোকেট শিশির মনিরসহ প্রমুখ।
ইউটি/টিএ