© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ধর্মমন্ত্রীর নেতৃত্বে মহাসড়কে জনতার ঢল

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ধর্মমন্ত্রীর নেতৃত্বে মহাসড়কে জনতার ঢল

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১২:১১ এএম | ১৭ মে, ২০২৬
চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ ও স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং চাঁদপুর বিএনপি আয়োজিত সমাবেশসহ বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে চাঁদপুর যাত্রা পথে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মহাসড়কজুড়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি নেতা কর্মীরা। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে মুরাদনগরের ৬ বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নেতৃত্বে হিন্দু মুসলিম আলেম ওলামা ও কৃষক এবং সাধারণ জনতার ঢল নামে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে প্রধানমন্ত্রীকে বরণ করতে অবস্থান নেন। এ সময় ইমাম মোয়াজ্জিনদের বেতন বোনাস প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে মুরাদনগরের আলেম ওলামা ইমাম মোয়াজ্জিনগন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

'স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় গর্বিত মুক্তিযুদ্ধাগন' শিরোনামে ব্যানার হাতে অভ্যর্থনা জানান মুরাদনগর উপজেলার বীর মুক্তিযোদ্বারা।

হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত ও পুরোহিতদের বোনাস প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা শিরোনামে ব্যানার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উলু ধব্বনি দিয়ে অভ্যর্থনা জানান হিন্দু ধর্মাবলম্বীরা। 

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল হাতে হাজার হাজার নারী মহাসড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। 

ধানের শীষ হাতে মাথাল মাথায় কাঁধে লাঙ্গল নিয়ে শত শত কৃষক প্রধানমন্ত্রীকে কৃষিকার্ডের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর ব্যতিক্রমী এসব আয়োজন নজর কেড়েছে জনতার। কুমিল্লা জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।   

ইলিয়টগঞ্জে অবস্থানরত বিএনপি নেতা কর্মী ও জনতার অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সাথে মুসাফাহ করেন এবং নেতাকর্মীদের সাথে সালাম বিনিময় করেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন