© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধে ইরানের ৬০টি ঐতিহ্যবাহী স্থাপনায় হামলা হয়েছে: তাসনিম

শেয়ার করুন:
যুদ্ধে ইরানের ৬০টি ঐতিহ্যবাহী স্থাপনায় হামলা হয়েছে: তাসনিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ১৭ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে প্রায় ৬০টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ।

শনিবার (১৬ মে) প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ১০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বহু ঐতিহ্যবাহী স্থান ও জাদুঘর ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে, তেহরান অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি।

এদিকে, চীন সফর শেষে ট্রাম্প জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুনরায় চালুর পক্ষে এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতা করেন। তবে বিশ্লেষকদের মতে, এসব অবস্থান চীনের আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি।

ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন, তাই প্রস্তাবগুলো বাতিল করেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান 'চলমান থাকবে'।

টিজে/টিকে

মন্তব্য করুন