© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়ন করবে: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়ন করবে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ এএম | ১৭ মে, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যামিলি কার্ডের ২ হাজার ৫০০ টাকা প্রতিটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটি ক্ষমতায়ন তৈরি করবে। গতকাল শনিবার বিকেলে বরিশাল উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের আমার নির্বাচনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেব।

আমাদের এ কথা সেদিন আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল। তাদের ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করেই জাতীয় নির্বাচনে আমাদের প্রতিশ্রুতিগুলো আপনাদের দিতে হয়েছিল। আমাদের অতীত প্রতিশ্রুতি এরই মধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু করেছি। বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনতে তাদের কার্ড দেব। আমরা সেভাবে প্রক্রিয়া শুরু করেছি।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম ও সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

টিজে/টিকে

মন্তব্য করুন