দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় সিনহার জানাজা, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৪৯ এএম | ১৭ মে, ২০২৬
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা'র নামাজে জানাযার অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগষ্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা।
মিজানুর রহমান সিনহা ঔষধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
টিজে/টিকে