শাহজালাল বিমানবন্দরে আজ থেকে মিলবে ফ্রি ইন্টারনেট সেবা
ছবি: সংগৃহীত
১২:২৫ পিএম | ১৭ মে, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকার আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।
ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানী ঢাকায় এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
ফকির মাহবুব আনাম জানান, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে চায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করতে হয়েছে।
এর আগে শনিবার (১৬ মে) মন্ত্রী জানিয়েছিলেন, সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির সংযোগ পৌঁছে দিতে সরকার কাজ করছে।
এমআই/টিকে