পথশিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় : হাইকোর্ট
ছবি: সংগৃহীত
০২:০৬ পিএম | ১৭ মে, ২০২৬
পথশিশুর মৌলিক অধিকার সুরক্ষা ও নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না এবং দেশব্যাপী পথশিশুদের প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত ও জরিপ পরিচালনা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া সব প্রকার হয়রানি, নির্যাতন, অবহেলা বা শোষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে জানতে চেয়েছেন আদালত।
আদালতে ইকুউটাস ফাউন্ডেশনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিষাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহিন শাহনেওয়াজ এবং এস এম জাকির হোসেন।
এর আগে ইকুউটাস ফাউন্ডেশন পথ শিশুদের অধিকার, পুনর্বাসন এবং নিবন্ধন নিয়ে জনস্বার্থে একটি মামলা করে।
কেএন/টিকে