জুলাই আন্দোলনের চিত্রগুলো আর্কাইভ করার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ১৭ মে, ২০২৬
ভবিষৎ প্রজন্ম জুলাই আন্দোলনের গৌরবময় ইতিহাস যাতে জানতে পারে এ জন্য সে সময়ের চিত্রগুলো আর্কাইভ করারও তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য যেন নষ্ট না হয় এ জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে ভূমিকা রাখতে হবে বলে এ সময় মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আধুনিক ও যুগোপযোগী করতে দ্রুত প্রতিষ্ঠানটিকে ডিজিটালাইজেশন করা জরুরি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ছাড়াও সাংস্কৃতিক ও চলচিত্র অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিজে/টিকে