প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট নিয়ে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ১৭ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করে আমলারা অন্যায় করেছেন-এমন মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপি)।
রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'চাষাভূষার সন্তান" গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে নেত্রকোনা সাংবাদিক ফোরাম। এ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই বা বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা বা লিজ দিয়ে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে।
হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির চেয়ে তিন গুণ বেশি। ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ করেন তিনি। হাওড়ের প্রকৃত সমস্যা ও কারণ নির্ধারণে একটি 'স্পেশাল টাস্ক ফোর্স' গঠনের দাবি জানান কায়সার কামাল।
অনুষ্ঠানে বক্তারা হাওড়ের কৃষক-চাষীদের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করেন।
ইউটি/টিএ