© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় মেটার!

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় মেটার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ পিএম | ১৭ মে, ২০২৬
ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ থেকে মেটা প্রতি বছর ৮ হাজার কোটি টাকার বেশি আয় করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর একটি হোটেলে শনিবার (১৬ মে) ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’-শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এ সেমিনার আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ‘সরকার ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রামীণ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ খাতে আগামী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

ব্যারিস্টার শাহেদ আলম বলেন, ‘দেশে সাত কোটি ৩০ লাখের মতো মানুষ ফেসবুক ব্যবহার করে। প্রতি ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে প্রতিষ্ঠানটি ১৫ ডলার আয় করে। সেই হিসাবে বাংলাদেশ থেকে ৭০ কোটি ডলার আয় করে তারা। এটা প্রতিষ্ঠানটির নিজস্ব হিসাব। অথচ বাংলাদেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির কোনো অবদান নেই।’

সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার, বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি। 

এসএ/টিকে

মন্তব্য করুন