© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএমইটির কার্ড না পাওয়ায় বিপাকে লাওসগামী কর্মীরা

শেয়ার করুন:
বিএমইটির কার্ড না পাওয়ায় বিপাকে লাওসগামী কর্মীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ১৭ মে, ২০২৬
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ড না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন লাওসগামী কিছু কর্মী। কার্ড জটিলতার কারণে ভিসা সম্পন্ন হলেও বিদেশ যেতে পারছেন না তারা।

রোববার (১৭ মে) রাজধানীর কাকরাইলে বিএমইটি অফিসের সামনে লাওসে বৈধ শ্রমবাজার চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন ক‌রেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, লাওসে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে বাংলাদেশের বহু শ্রমিক ও প্রবাসযাত্রী নিজেদের শেষ সম্বল জমিজমা বিক্রি করে, এনজিও ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কিন্তু বিএমইটির অনুমোদন ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে হাজারো ভিসা অনিশ্চয়তায় পড়েছে। অনেক ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে যাচ্ছে।

এমন অবস্থায় দ্রুত কার্ড ইস্যু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী মোহাম্মদ রা‌সেল ব‌লেন, ধার‌-দেনা ক‌রে ভিসা ক‌রে‌ছি। বিএমইটি ক্লিয়ারেন্স না পাওয়ায় বি‌দেশ যে‌তে পার‌ছি না। সরকা‌রের কা‌ছে আমা‌দের আবেদন দ্রুত কার্ড ইস্যু ক‌রেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন