আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
০৬:২৪ পিএম | ১৭ মে, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জেরে বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

মিডিয়া অফিস আরও স্পষ্ট করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপর এই হামলার কোনো ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
ইউটি/টিএ