ইরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ১৭ মে, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
তেহরানে নিযুক্ত পাকিস্তানের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুই নেতার মধ্যকার এই 'ব্যক্তিগত' বৈঠকটি ৯০ মিনিট ধরে চলে। বৈঠকে পেজেশকিয়ানের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠক চলাকালীন প্রেসিডেন্ট প্রাসাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। নকভি একদিন আগে তেহরানে পৌঁছান।
সূত্র: ডন
আইকে/টিএ