© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামে আক্রান্ত শিশু খাদিজার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
হামে আক্রান্ত শিশু খাদিজার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ এএম | ১৮ মে, ২০২৬
হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাত মাস বয়সি শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির।

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন শিশু খাদিজাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম 
রোববার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারকে ফল ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
 
এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বলেন, ‘গত এক মাস আগে যমজ দুই শিশুর একজন মারা গেছে এবং আরেক শিশু খাদিজার অবস্থাও সংকটাপন্ন ছিল। সম্প্রতি গণমাধ্যমে এই খবর জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেন। শিশুটির পরিবারের প্রতি সহমর্মিতা ও শিশুর চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে তিনি নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই শিশু খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে এসেছি।’
 
তিনি জানান, শিশু খাদিজার অবস্থা আগের চেয়ে বেশ উন্নতির দিকে। পুরোপুরি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে। সে পর্যন্ত শিশুটির চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।
 
গত শুক্রবার রাতে সাড়ে সাত মাস বয়সি শিশু খাদিজা অসুস্থ হয়ে পড়লে তাকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি ছিল খাদিজা। হাসপাতালের নথিতে হাম ও নিউমোনিয়ায় আক্রান্তের কথা লেখা ছিল। গত ৫ মে খাদিজার যমজ বোন শিশু ফাতেমা এই হাসপাতালেই শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে, শিশু খাদিজার বাবা মোজাম্মেল হক স্থানীয় একটি মসজিদের ইমাম। তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।
 
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির যখন হাসপাতাল পরিদর্শন করেন, তখন তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিনুল হক, শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জহিরুল ইসলাম এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক মো. মজিবুর রহমান।

আরআই/টিকে

মন্তব্য করুন