© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

শেয়ার করুন:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ১৮ মে, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (১৮ মে) ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাছবাহী ট্রাক গিয়ে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন