© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদ দেখা গেছে, পাকিস্তানে ঈদুল আজহা ২৭ মে

শেয়ার করুন:
চাঁদ দেখা গেছে, পাকিস্তানে ঈদুল আজহা ২৭ মে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ১৮ মে, ২০২৬
পাকিস্তানে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল এ ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ বলেন, ‘দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল, যদিও কিছু স্থানে মেঘ ছিল।’

তিনি বলেন, ‘করাচিসহ সিন্ধুর বিভিন্ন শহর, মারদান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আরও কয়েকটি এলাকা থেকে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়া গেছে।’

তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ হবে ১৮ মে (সোমবার) এবং ২৭ মে (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে রোববার পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এক বিবৃতিতে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

এমআর/টিএ  

মন্তব্য করুন