শেনজেন ভিসার আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য কড়া সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
১২:৫৬ পিএম | ১৮ মে, ২০২৬
শেনজেনভুক্ত দেশগুলোর ভিসার জন্য আবেদন করার সময় কোনো ধরনের জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে সেই আবেদনটি সরাসরি বাতিল করা হবে।
সোমবার (১৮ মে) ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশনগুলো থেকে যৌথভাবে জারি করা এক বিশেষ সতর্ক বার্তায় এই নির্দেশনা দেয়া হয়েছে।
ইউরোপের দেশগুলোতে গমনেচ্ছু বাংলাদেশি আবেদনকারীদের জালিয়াতি থেকে বিরত রাখতেই মূলত এই কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে।
দূতাবাসগুলো থেকে পাঠানো সতর্ক বার্তায় আবেদনকারীদের উদ্দেশ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়, ‘অনুগ্রহ করে আপনার ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত প্রকৃত কাগজপত্র জমা দিন।’
দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় যেকোনো ধরনের অসচ্ছতা বা ভুয়া নথি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। সংশ্লিষ্ট আবেদনটি তাৎক্ষণিক বাতিল করা হবে।
এমআই/টিকে