বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ২ চাচাতো ভাই নিহত
ছবি: সংগৃহীত
০১:১৫ পিএম | ১৮ মে, ২০২৬
বগুড়ার মোকামতলায় মাত্র তিন শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষীপুর এলাকার ইয়াছিন আলী (৩৩) ও সুমন মোল্লা (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন ইয়াছিন ও হাসপাতালে নেয়ার পর সুমনের মৃত্যু হয়।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআই/টিকে