সালমান ও আনিসুলের বিরুদ্ধে ফরেনসিক বিশ্লেষকের সাক্ষ্য প্রদান
ছবি: সংগৃহীত
০২:৩৬ পিএম | ১৮ মে, ২০২৬
কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা, উস্কানি ও ষড়যন্ত্রের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সিআইডির সাক্ষ্য দিয়েছেন সংস্থাটির একজন ফরেনসিক বিশ্লেষক। সাক্ষ্য শেষ না হওয়ায় বাকি সাক্ষ্যের জন্য ৮ জুন ধার্য করা হয়।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তথ্য-প্রমাণ আড়ালের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের বাবা।
এদিকে, জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তার সাক্ষ্য শেষে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এমআর/টিএ